রংপুর সদর-৩ আসনে রিটা রহমানকে মনোনয়ন দেওয়ার দাবিতে এলাকাবাসির বিক্ষোভ মিছিল | Daily Chandni Bazar রংপুর সদর-৩ আসনে রিটা রহমানকে মনোনয়ন দেওয়ার দাবিতে এলাকাবাসির বিক্ষোভ মিছিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২৫ ২৩:০৯
রংপুর সদর-৩ আসনে রিটা রহমানকে মনোনয়ন দেওয়ার দাবিতে এলাকাবাসির বিক্ষোভ মিছিল
জালাল উদ্দিন,রংপুরঃ

রংপুর সদর-৩ আসনে রিটা রহমানকে মনোনয়ন দেওয়ার দাবিতে এলাকাবাসির বিক্ষোভ মিছিল

রংপুর সদর-৩ আসনে বিএনপি নেত্রী রিটা রহমানকে মনোনয়ন দেওয়ার দাবিতে এলাকাবসির বিক্ষোভ মিছিল । বুধবার (৫ নভেম্বর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরীর সামন থেকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে রংপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। মিছিলটি নগরীরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে এসে শেষ হয়।  মিছিল শেষে বিএনপি নেত্রী  রিটা রহমানের বাসভবনে তিনি সাংবাদিকদের বলেন। রংপুরের প্রার্থী যিনি মনোনয়ন পেয়েছেন তার নামে অনেক অভিযোগ রয়েছে। আমার বাবা মশিউর রহমান জাদু বিএনপি ও ধানের শীষের নাম রেখেছেন। জিয়াউর রহমানের একনিষ্ঠ সহযোগী ছিলেন। আমিও বিএনপি’র প্রতিষ্ঠাকালীন ফাউন্ডার মেম্বার। আমার চেয়ে যোগ্য কে রয়েছে, আমি মনোনয়ন পাবোনা কেনো। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে পুর্নবিবেচনা করে আমাকে মনোনয়ন দেওয়ার আহবান জানাচ্ছি।