বগুড়ার গাবতলীতে বিভিন্ন মামলায় গ্রেফতার- ৫ | Daily Chandni Bazar বগুড়ার গাবতলীতে বিভিন্ন মামলায় গ্রেফতার- ৫ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২৫ ০৪:০৫
বগুড়ার গাবতলীতে বিভিন্ন মামলায় গ্রেফতার- ৫
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার গাবতলীতে বিভিন্ন মামলায় গ্রেফতার- ৫

বগুড়ার গাবতলী উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ৫ নভেম্বর (মঙ্গলবার) গাবতলী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২ জন সাজাপ্রাপ্ত ও ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
 
গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সাকিব মিঞা (পিতা পুটু) গ্রাম ক্ষিদ্রপাড়া এবং মাসুম হোসেন (পিতা খলিলুর রহমান) গ্রাম বটিয়াভাঙ্গা।
 
ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন আব্দুল খালেক প্রামাণিক (পিতা নয়িমুদ্দিন) গ্রাম উনচুরকি, আমজাদ মণ্ডল (পিতা ভুলু মণ্ডল) গ্রাম দুর্গাহাটা এবং জিয়াউর রহমান (৩৩) (পিতা মৃত মোকাম্মেল হোসেন) গ্রাম বেলতলা।
 
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, আসামিদের গ্রেপ্তার করে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।