ওমরপুর মাদ্রাসায় অনিয়ম ও নৈতিক অবক্ষয়ের অভিযোগে সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar ওমরপুর মাদ্রাসায় অনিয়ম ও নৈতিক অবক্ষয়ের অভিযোগে সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫ ২৩:১৯
ওমরপুর মাদ্রাসায় অনিয়ম ও নৈতিক অবক্ষয়ের অভিযোগে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক

ওমরপুর মাদ্রাসায় অনিয়ম ও নৈতিক অবক্ষয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার গাবতলী উপজেলার ওমরপুর ইউনিয়নের ওমরপুর সিনিয়র ফাজিল মাদ্রাসায় প্রশাসনিক অনিয়ম, শিক্ষক সংকট ও নৈতিক অবক্ষয়ের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় কয়েকজন অভিভাবক ও এলাকাবাসী।

শনিবার (৯ নভেম্বর) সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসাটিতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট, শ্রেণি কার্যক্রমে অনিয়ম এবং কিছু শিক্ষক-কর্মচারীর দায়িত্বহীনতার কারণে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনার মান ক্রমেই নিচে নেমে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও দাবি করেন, এসব অনিয়মের পেছনে কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়া রয়েছে। তারা প্রশাসনের নিকট ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও মাদ্রাসার ভাবমূর্তি রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

এসময় স্থানীয় অভিভাবক, এলাকাবাসী ও মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।