সিংড়ায় জামায়াত প্রার্থী প্রফেসর সাইদুর রহমানের গণসংযোগ | Daily Chandni Bazar সিংড়ায় জামায়াত প্রার্থী প্রফেসর সাইদুর রহমানের গণসংযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫ ০০:২৪
সিংড়ায় জামায়াত প্রার্থী প্রফেসর সাইদুর রহমানের গণসংযোগ
উপজেলা সংবাদদাতা, সিংড়া, নাটোরঃ

সিংড়ায় জামায়াত প্রার্থী প্রফেসর সাইদুর রহমানের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সিংড়া বাজার এলাকায় গণসংযোগ করেছেন।
 
গণসংযোগ চলাকালে তিনি ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়নমুখী নানা প্রতিশ্রুতি তুলে ধরে সমর্থন কামনা করেন।
 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক এ.বি.এম. আমানুল্লাহ, উপজেলা সেক্রেটারি এন্তাজ আলী, পৌর জামায়াতের আমির প্রভাষক সাদরুল উলা, পৌর সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল মুন্নাফসহ জামায়াতের নেতৃবৃন্দ।