২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | Daily Chandni Bazar ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫ ২২:০৩
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। - ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার [১২ ডিসেম্বর] রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন। বিএনপির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।”

২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের সময় তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এবং তখন থেকেই লন্ডনে অবস্থান করছেন।