প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫ ০০:৩৩
"স্বপ্নময় দুরন্ত প্রতীক" সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ
উপজেলা সংবাদদাতা, সলঙ্গা, সিরাজগঞ্জঃ
"স্বপ্নময় দুরন্ত প্রতীক" [SDP] সামাজিক সংগঠনের উদ্যোগে মাদ্রাসার অসহায়,দরিদ্র ও গরিব ছাত্রদের মাঝে শীতবস্ত্র [কম্বল] বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় কাজিপুর বেড়িপোটল বাহরুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,মাদ্রাসার মুহতামিম মুফতি নুরুল হুদা,মুফতি আল আমিন
,ক্বারি জাহাঙ্গীর আলম,মাওলা লিয়াকত আলী.হাজী মজনু ইসলান ও আ:হামিদ বাঘাসহ আরো অনেকে।
সিরাজগঞ্জ জেলা শাখার "স্বপ্নময় দুরন্ত প্রতীক"[SDP] এর সভাপতি রাজু আহমেদ,সাধারণ সম্পাদক জে.এম মোস্তফা কামাল,দপ্তর সম্পাদক জায়েদ আহমেদ শাকিলসহ অন্যান্য সদস্যবৃন্দ।এ ছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।শীতবস্ত্র [কম্বল] বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রাজু আহমেদ বলেন,সমাজে এতিম,অসহায়,পথশিশু ও অনাহারি মানুষের কল্যাণে কাজ করতে সর্বদাপ্রতিজ্ঞাবদ "স্বপ্নময় দুরন্ত প্রতীক" [SDP] সম্পূর্ণ রাজনীতিমুক্ত অনলাইন ভিত্তিক সংগঠন। ২০১৭ সালে দেশের ৬৪ টি জেলায় কমিটি গঠনের স্বপ্ন নিয়ে সিরাজগঞ্জ জেলা কমিটি গঠনের মধ্য দিয়ে "স্বপ্নময় দুরন্ত প্রতীক" [SDP] পথ চলা শুরু হয়েছে। সিরাজগঞ্জে স্বপ্নহারা মানুষকে সুন্দর আগামীর স্বপ্ন দেখানোর প্রতিজ্ঞা নিয়ে অক্লান্ত পরিশ্রম করছে একদল স্বপ্নবাজ তরুণ-তরুণী। আজ তাদের সেই স্বপ্ন বাস্তব হয়েছে।সমাজের এতিম,অসহায় ও পথশিশুদের মুখে হাসি ফুটাতে তারা সফল হয়েছে। মানবসেবার দুঃসাহসিক চ্যালেঞ্জ নিয়ে "স্বপ্নময় দুরন্ত প্রতীক" [SDP] পর্যায় ক্রমে সিরাজগঞ্জ জেলাসহ বাংলাদেশের সকল জেলার সদস্যবৃন্দ এক সাথে কাজ করে যাবে ইনশাআল্লাহ।