রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব রহমান | Daily Chandni Bazar রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব রহমান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:২৮
রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব রহমান
বগুড়ার নন্দীগ্রামে দীর্ঘদিনের রাস্তার ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক

রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব রহমান

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের দামগাড়া ও মির্জাপুর গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটলো। বছরের পর বছর চলাচলের অনুপযোগী কাঁচা রাস্তার কারণে কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। অবশেষে সেই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নিয়েছে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব রহমান। ৩নং ভাটরা ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব রহমান আনুষ্ঠানিকভাবে রাস্তার ইট সোলিং কাজের উদ্বোধন করেন। দামগাড়া বেহুলার বাড়ি থেকে দামগাড়া বাজার পর্যন্ত এবং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোফাজ্জলের বাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তার কাজ শুরু হয়েছে। উদ্বোধনকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, “দামগাড়া ও মির্জাপুর গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে এই রাস্তার কারণে কষ্ট ভোগ করছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষকদের ফসল বাজারজাত করতে মারাত্মক সমস্যা হতো। জনগণের এই দুর্ভোগ লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে ইউনিয়নের সকল গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজ করা হবে ইনশাআল্লাহ।” উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটরা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান শাহী সুলতানা রেমী, ইউপি সদস্য মোকলেছুর রহমান তোতা, ভাটরা ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আ. ওয়াদুদ মিয়া, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সমাজসেবক শরিফুল ইসলাম, আনোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গ্রামবাসীরা এই উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞ। দ্রুত কাজ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি এলাকার আর্থসামাজিক অবস্থারও উন্নতি হবে বলে তারা আশাবাদী।