গাইবান্ধাতে অসুস্থ কৃষকের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান | Daily Chandni Bazar গাইবান্ধাতে অসুস্থ কৃষকের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০০:০০
গাইবান্ধাতে অসুস্থ কৃষকের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধাতে অসুস্থ কৃষকের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

হার্ট ও কিডনি রোগে আক্রান্ত কৃষক মোজাম্মেল হোসেনকে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। রোববার দুপুরে বিএনপি চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারে প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নিদের্শে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা ইদিলপুর ইউনিয়নের চক ভগবানপুর গ্রামে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল কৃষক মোজাম্মেল হোসেনের চিকিৎসার খোঁজ-খবর নেন।
সংগঠনের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের সার্বিক নির্দেশনায় এসময় মোজাম্মেলের পরিবারের নিকট আমরা বিএনপি পরিবারের পক্ষে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ। সহায়তা প্রদানকালে কালাম আজাদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসার খরচের আবেদন দৃষ্টিগোচর হলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষনিক তিনি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে মোজাম্মেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিতে নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী তারা আমরা বিএনপি পরিবারের পক্ষে মোজাম্মেলের চিকিৎসার খোঁজ-খবর নিয়ে তার স্ত্রী রানী বেগেমের কাছে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন। তিনি বলেন, এই দম্পতির একমাত্র কর্মজীবী ছেলে আরিফও ব্লাড ক্যান্সরে আক্রান্ত হয়ে ১বছর আগে মৃত্যু বরণ করেছে।
এদিকে তারেক রহমানের আর্থিক সহায়তা পেয়ে কান্না জড়িত কন্ঠে মোজাম্মেলের স্ত্রী রানী বেগম বলেন, তাদের বিশ্বাস হচ্ছেনা তারেক রহমান তার স্বামীর চিকিৎসার জন্য টাকা পাঠিয়ে দিয়েছেন। তিনি কোন দিন ভাবতেও পারেননি শুধু আবাক হয়ে যাচ্ছেন তারেক রহমান তার পরিবারের পাশে দাড়িয়েছেন। মা,বাবা ও ভাই হারানো তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে তারা পুরো পরিবার তার জন্য দোয়া করেন।
আর্থিক সহায়তা প্রদানকালে এসময় উপস্থতি ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য শাহাদত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম, বগুড়া শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাদিউল হক জিকো প্রমুখ।