রংপুর শিক্ষা অফিসে ঘুষ দিতে গিয়ে ৮ লাখ টাকাসহ শিক্ষক আটক | Daily Chandni Bazar রংপুর শিক্ষা অফিসে ঘুষ দিতে গিয়ে ৮ লাখ টাকাসহ শিক্ষক আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০০:৩৩
রংপুর শিক্ষা অফিসে ঘুষ দিতে গিয়ে ৮ লাখ টাকাসহ শিক্ষক আটক
জালাল উদ্দিন, রংপুর ঃ

রংপুর শিক্ষা অফিসে ঘুষ দিতে গিয়ে ৮ লাখ টাকাসহ শিক্ষক আটক

রংপুর শিক্ষা অফিসে ঘুষ দিতে গিয়ে ৮ লাখ টাকাসহ শিক্ষক আটক করা হয়। রংপুর বিভাগীয় শিক্ষা অফিসে এমপিও (মান্থলি পে-অর্ডার) সুপারিশের জন্য ৮ লাখ টাকা ঘুষ দিতে গিয়ে আটক হয়েছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার কচাইকাটা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাইদুল ইসলাম। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর কাচারীবাজার সংলগ্ন শিক্ষা অফিসে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক রোকসানা বেগম তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ সময় রোকসানা বেগম বলেন, ‘আটক ওই ব্যক্তি একজন শিক্ষক ছিলেন বলে আমাকে জানিয়েছেন। রোমারী উপজেলার সদর ইউনিয়নের কচাইকাটা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক ও তিনজন কর্মচারীর এমপিওভুক্তির বিষয়ে কথা বলতে গত সপ্তাহেও আমার দপ্তরে এসেছিলেন। আজ আবারও এসে আমার সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে ব্যাগে থাকা ৮ লাখ টাকা আমাকে নেওয়ার জন্য বলেন এবং এমপিওভুক্তির জন্য কাজ করতে অনুরোধ করেন। বিষয়টি মেনে নিতে না পেরে পুলিশকে অবগত করি। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে মাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি জানতাম না যে ম্যাডাম ঘুস নেন না। তাকে ৮লাখ টাকা ঘুস দিতে চাওয়াটা আমার অন্যায় হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক ও তিন জন কর্মচারীকে এমপিও করার জন্য আটককৃত শিক্ষক ঘুষ দিতে যান বলে জানা গেছে।  তিনি কাজাইকাটা হাইস্কুলের সাবেক শিক্ষক ছিলেন। আটককৃত ব্যক্তি পেশায় সাবেক শিক্ষক বলে স্বীকারোক্তি দিয়েছেন।