দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান | Daily Chandni Bazar দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:০৭
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ছবি- বিএনপি মিডিয়া সেল

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

এর আগে মঙ্গলবার সকালে জাতীয় সংসদে শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে বিএনপির সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেন। পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।