রাজশাহী-৩ আসনের নবনির্বাচিত এমপি মিলনের শপথ গ্রহণ | Daily Chandni Bazar রাজশাহী-৩ আসনের নবনির্বাচিত এমপি মিলনের শপথ গ্রহণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০০:৫৫
রাজশাহী-৩ আসনের নবনির্বাচিত এমপি মিলনের শপথ গ্রহণ
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

রাজশাহী-৩ আসনের নবনির্বাচিত এমপি মিলনের শপথ গ্রহণ

শপথ গ্রহণ করলেন রাজশাহী-৩ পবা মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।  মঙ্গলবার সকাল দশটায় সংসদ ভবনে অন্যান্য সংসদ সদস্যদের সাথে তিনিও শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের প্রধান বিচারপতি।
তিনি সকল সংসদ সদস্যকে সকাল দশটায় শপথ বাক্য পাঠ করান। এ সময় দেশ বিদেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ শেষে মিলন বলেন, তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী পবা- মোহনপুরবাসীর উন্নয়নে কাজ করবেন। প্রথমে তিনি যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কাজ শুরু করবেন। এরপর পর্যায়ক্রমে তার প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কার্যক্রম শুরু করবেন বলে জানান। উন্নয়নমূল্য কাজ বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।