গাইবান্ধায় ডাকাত সন্দেহে জনতার পিটুনি, নিহত ২ | Daily Chandni Bazar গাইবান্ধায় ডাকাত সন্দেহে জনতার পিটুনি, নিহত ২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:০৮
গাইবান্ধায় ডাকাত সন্দেহে জনতার পিটুনি, নিহত ২
নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় ডাকাত সন্দেহে জনতার পিটুনি, নিহত ২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডাকাত সন্দেহে জনতার পিটুনিতে দুজন নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুযারি) ভোর ৫টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন একটি মোটরসাইকেল নিয়ে মোজাহিদপুর এলাকায় আসেন। পথে এক ব্যক্তিকে ডাকাতির চেষ্টা করেন। পরে ওই ব্যক্তির চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয়।
এ সময় ডাকাত দলের একজন পালিয়ে যায়। অপর দুজনকে পিটুনি দেন উপস্থিত লোকজন। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তবে এখনো তাদের নাম পরিচয় জানা যায়নি।
পিটুনিতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।