সলঙ্গায় নসিমন চাপায় শিশুর মৃত্যু | Daily Chandni Bazar সলঙ্গায় নসিমন চাপায় শিশুর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:২৩
সলঙ্গায় নসিমন চাপায় শিশুর মৃত্যু
সলঙ্গা, সিরাজগঞ্জ সংবাদদাতাঃ

সলঙ্গায় নসিমন চাপায় শিশুর মৃত্যু

সলঙ্গায় মাছ বোঝাই নসিমনের চাপায় তাবাসসুম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত শিশু রামকৃষ্ণপুর ইউপির চৈত্রহাটি গ্রামের তফিজ উদ্দিনের মেয়ে।তাড়াশ টু সলঙ্গা আঞ্চলিক সড়কের রৌহাদহ এলাকায় গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান,উল্লেখিত স্থানে দুই শিশু দৌড়ে রাস্তা পার হচ্ছিল।এমন সময় মাছ বোঝাই একটি নসিমন দুই শিশুকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই শিশু তাবাসসুম মারা যায়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সলঙ্গা থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।