শনিবার বিকেল বিকাল ৫ টায় দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া শহর শাখার আয়োজনে নবাববাড়ি রোডস্থ কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বগুড়া শহর শাখার সভাপতি সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শহর সেক্রেটারী শরিফুল ইসলাম সবুজের উপস্থাপনায় আলোচনা সভা ও দোয়া
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোখলেছুর রহমান মুকুল, মাহবুব আলম পাশা, মেহেদী হাসান, হাসান রুহুল, মিজানুর রহমান জুলকার নাঈম ।