কোন মসজিদে ‘বিরিয়ানি দিবে’ খবর দিচ্ছে এ্যাপ, আলোচনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী | Daily Chandni Bazar কোন মসজিদে ‘বিরিয়ানি দিবে’ খবর দিচ্ছে এ্যাপ, আলোচনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:৩২
কোন মসজিদে ‘বিরিয়ানি দিবে’ খবর দিচ্ছে এ্যাপ, আলোচনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক

কোন মসজিদে ‘বিরিয়ানি দিবে’ খবর দিচ্ছে এ্যাপ, আলোচনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

‘বিরিয়ানি দিবে’ অ্যাপ বানিয়ে আলোচনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার: বাঙালির কাছে বিরিয়ানি শুধু একটি খাবার নয়, একরকম আবেগ। উৎসব বা বিশেষ দিনে এক প্লেট গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি যেন মন ভরে দেয়। রমজান মাসে ইফতারের টেবিলে এই প্রিয় পদটি রাখতে চান অনেকেই। বিশেষ করে মসজিদে ইফতারে দেওয়া বিরিয়ানি নিয়ে প্রতিবছর সামাজিক মাধ্যমে দেখা যায় নানা মজার পোস্ট ও মিম।

চলতি বছরের রোজার শুরুতেই এই জনপ্রিয়তাকে ভিন্ন মাত্রা দিয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ‘বিরিয়ানি দিবে’ নামের একটি অ্যাপ ডেভেলপ করে সাড়া ফেলেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স।

তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)–এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।

কীভাবে কাজ করে অ্যাপটি?
এই ওয়েবসাইট ও অ্যাপে লাইভ লোকেশন যুক্ত করা যায়। ফলে যে কেউ ভিজিট করে জানতে পারবেন, কোন এলাকায় বা কোন মসজিদে ইফতারে বিরিয়ানি বিতরণ করা হচ্ছে। ব্যবহারকারীরা লোকেশন যুক্ত করলে অন্যরাও তা দেখতে পারবেন এবং সেখানে গিয়ে ইফতারে অংশ নিতে পারবেন।

জুবায়ের গণমাধ্যমকে বলেন, “এটি আসলে একটি ফান প্রজেক্ট। এখানে লাইভ লোকেশন অ্যাড করা যায় ওয়েবসাইট ও অ্যাপে। যে কেউ চাইলে ভিজিট করে বিরিয়ানি খাওয়ার সুযোগ পেতে পারে।”

তার এই অভিনব উদ্যোগ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। প্রযুক্তির মাধ্যমে রমজানের ইফতার আয়োজনকে ভিন্নভাবে তুলে ধরায় অনেকেই তরুণ এই শিক্ষার্থীর সৃজনশীলতাকে সাধুবাদ জানিয়েছেন।