পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান, আজ সাদুল্লাপুরে একই কর্মসূচি | Daily Chandni Bazar পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান, আজ সাদুল্লাপুরে একই কর্মসূচি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:৪৯
পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান, আজ সাদুল্লাপুরে একই কর্মসূচি
মশিউর রহমান, সাদুল্লাপুর সংবাদদাতা:

পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান, আজ সাদুল্লাপুরে একই কর্মসূচি

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু মাওলানা শপথ গ্রহণের পর থেকেই দুই উপজেলায় ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে রয়েছেন। এরই অংশ হিসেবে আজ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি।
সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণ করেন এমপি লেবু মাওলানা। হাতে ঝাড়ু নিয়ে সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হওয়ায় উপস্থিতদের মাঝে উৎসাহের সৃষ্টি হয়।
পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। চিকিৎসা সেবার মান, ওষুধ সরবরাহ ও রোগীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে সরাসরি জানতে চান তিনি। প্রয়োজনীয় সেবার বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, “মানুষ চিকিৎসা নিতে আসে আস্থা নিয়ে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও মানবিক সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
উল্লেখ্য, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সাদুল্লাপুর উপজেলায়ও একই ধরনের পরিচ্ছন্নতা অভিযান ও জনসংযোগ কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে। দুই উপজেলাতেই সমানভাবে উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।