বগুড়ায় রোভার ও স্কাউটস এর বিপি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি | Daily Chandni Bazar বগুড়ায় রোভার ও স্কাউটস এর বিপি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:৫৩
বগুড়ায় রোভার ও স্কাউটস এর বিপি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় রোভার ও স্কাউটস এর বিপি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ রিপোর্টার: বগুড়ায় স্কাউট আন্দোলনের জনক লর্ড ব্যাডেন পাওয়েল-এর ১৬৯তম জন্মবার্ষিকী ও বিপি দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভার ও জেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার ও স্কাউট সদস্য, ইউনিট লিডার এবং কাব সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে স্কাউট পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজোয়ান হোসেন, বগুড়া জেলা রোভার স্কাউটস কমিশনার মোঃ সাইদুজ্জামান, সম্পাদক মোঃ আতিকুল আলম, জেলা স্কাউটস কমিশনার মোস্তাফিজুর রহমান, জেলা স্কাউট সম্পাদক মোঃ শাহিনুর রহমান এবং বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক শর্মিলা দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।