১৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দুইবার ভূমিকম্প | Daily Chandni Bazar ১৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দুইবার ভূমিকম্প | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:২৪
১৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দুইবার ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক

১৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দুইবার ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কর্মকর্তা ফারজানা সুলতানা জাগো নিউজকে বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬। এটি মৃদু ভূমিকম্প।
এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিম অঞ্চলে।
এর আগে, বুধবার রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে। উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের ১২৯ দশমিক ৭ কিলোমিটার গভীরে।