প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরবেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করেছে হিরোনবালা ফাউন্ডেশন। পবিত্র রমজান মাসে মানবতার সেবায় সংগঠনটির এই কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা রাতের বেলায় বিভিন্ন এলাকায় ঘুরে দরিদ্র ও পথচারী মানুষের হাতে সেহরির প্যাকেট পৌঁছে দেন। এতে অনেক মানুষের সেহরি করা সহজ হয়েছে।
হিরোনবালা ফাউন্ডেশনের সভাপতি শুভ্রা সাহা বলেন, রমজানের শিক্ষা আমাদের মানুষকে সাহায্য করতে উদ্বুদ্ধ করে। প্রতিদিনের মতো আমরা চেষ্টা করছি যেন কোনো অসহায় মানুষ সেহরি ছাড়া না থাকে।
তিনি আরও জানান, সমাজের সবার সহযোগিতা পেলে এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও আরও বড় পরিসরে চালিয়ে যাওয়া সম্ভব হবে। যে কেউ আমাদের কাজের সাথে যুক্ত হতে পারেন। সহযোগিতার জন্য যোগাযোগ-০১৯৩৮৯৯৬৬৮৬ ।