বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন রেজাউল করিম বাদশা | Daily Chandni Bazar বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন রেজাউল করিম বাদশা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩৫
বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন রেজাউল করিম বাদশা
নিজস্ব প্রতিবেদক

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন রেজাউল করিম বাদশা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন-এর উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে রেজাউল করিম বাদশাকে। বর্তমানে তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া-৪ আসন-এর সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। এছাড়া বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও প্রার্থিতা চূড়ান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

সংসদ সদস্য মো. মোশারফ হোসেন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘আলহামদুলিল্লাহ, বগুড়া-৬ (সদর) আসনের এমপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইকে বিএনপির গুলশান দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো।’

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় এ উপনির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।