মুমূর্ষু কিডনি রোগীর পাশে স্বেচ্ছাসেবক দল | Daily Chandni Bazar মুমূর্ষু কিডনি রোগীর পাশে স্বেচ্ছাসেবক দল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:২৮
মুমূর্ষু কিডনি রোগীর পাশে স্বেচ্ছাসেবক দল
নিজস্ব প্রতিবেদক

মুমূর্ষু কিডনি রোগীর পাশে স্বেচ্ছাসেবক দল

বগুড়া শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কালিবালা দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা মোঃ আলম শেখ দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। হঠাৎ করে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজনীয়তার কথা জানান। এতে পরিবার দিশেহারা হয়ে পড়লেও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া শহর শাখা।
সংগঠনের সভাপতি জামিনুর হাসান শাওন ও সাধারণ সম্পাদক হোসেন আলীর উদ্বেগ ও উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সাদেকুল ইসলাম সাদিক তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় রক্তদান করেন। দ্রুত রক্তের ব্যবস্থা হওয়ায় সংকটাপন্ন আলম শেখের চিকিৎসা কার্যক্রম শুরু করা সম্ভব হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম তুষার, যুগ্ম আহ্বায়ক মোঃ মমিন তালুকদার, মোঃ সুরুজ আহম্মেদ রাকেস, ফজলেরাব্বীসহ অন্যান্য নেতাকর্মীরা।
রক্তদান শেষে সাধারণ সম্পাদক হোসেন আলী বলেন, “মানবতার সেবায় আমরা সবসময় প্রস্তুত। সবার আগে বাংলাদেশ—এই প্রত্যয়ে আমরা মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।” তিনি আরও বলেন, সংগঠন ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকবে।
বর্তমানে আলম শেখ চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতার জন্য পরিবার দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।