ইভটিজিং এর ঘটনায় সংঘর্ষ : যুবক নিহত | Daily Chandni Bazar ইভটিজিং এর ঘটনায় সংঘর্ষ : যুবক নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২২:০৭
ইভটিজিং এর ঘটনায় সংঘর্ষ : যুবক নিহত
সলঙ্গা, সিরাজগঞ্জ সংবাদদাতা

ইভটিজিং এর ঘটনায় সংঘর্ষ : যুবক নিহত

নিহত যুবক শাহ আলম (৩৫ )

ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে ২ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত যুবক শাহ আলম (৩৫ ) সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,কাশিনাথপুর গ্রামের কয়েকজন বখাটে যুবক দীর্ঘদিন ধরে পাশের পাশের গ্রাম রশিদপুর উত্তরপাডা এলাকায় গিয়ে মেয়েদের উত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দানা বাঁধে।এরই জের ধরে বৃহস্পতিবার রাতে কাশিনাথপুর ও রশিদপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে শাহ আলম গুরুতর আহত হন।তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।তবে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে সে মারা যান।
এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান,“ঘটনার বিষয়টি আমরা জেনেছি।এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।তবে মামলা করতে থানায় আসবে বলে ফোন পেয়েছি।
এদিকে এলাকাবাসী দ্রুত সুষ্ঠ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।