রাণীনগরে নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার | Daily Chandni Bazar রাণীনগরে নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২২:৩২
রাণীনগরে নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার
রাণীনগর, নওগাঁ সংবাদদাতাঃ

রাণীনগরে নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রাণীনগর মহিলা কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আয়েন উল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ আসনের নব-নির্বাচিত এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, শাখাওয়াত হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমসসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবর্ধনা শেষে দেশ, জাতি ও জনগনের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত ইফতার মাহফিলে অতিথিবৃন্দ ও উপস্থিত সকলে একসঙ্গে অংশগ্রহণ করেন।