প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির প্রেস সেক্রেটারি হলেন সাংবাদিক আতিক | Daily Chandni Bazar প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির প্রেস সেক্রেটারি হলেন সাংবাদিক আতিক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:০৪
প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির প্রেস সেক্রেটারি হলেন সাংবাদিক আতিক
নিজস্ব প্রতিবেদক

প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির প্রেস সেক্রেটারি হলেন সাংবাদিক আতিক

মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সাংবাদিক আতিকুর রহমান আতিক। ছবি- চাঁদনী বাজার/ইউসুফ

মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, তাঁর ব্যক্তিগত প্রেস সেক্রেটারি (রাজনৈতিক) হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার সাংবাদিক মোঃ আতিকুর রহমান। জানা গেছে, মোঃ আতিকুর রহমান (আতিক) দীর্ঘদিন ধরে গণমাধ্যমে কাজ করে আসছেন এবং বর্তমানে মোহনা টেলিভিশন-এর বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা পেশায় তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশনায় তাকে ব্যক্তিগত প্রেস সেক্রেটারি (রাজনৈতিক) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এডভোকেট আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক, শিবগঞ্জ উপজেলা বিএনপি। দায়িত্বপ্রাপ্তির পর মোঃ আতিকুর রহমান বলেন, “মাননীয় প্রতিমন্ত্রীর আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।” এ নিয়োগে রাজনৈতিক ও সাংবাদিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি দক্ষতার সঙ্গে প্রতিমন্ত্রীর কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরবেন এবং দপ্তরের যোগাযোগ কার্যক্রম আরও গতিশীল করবেন।