বগুড়ায় সমাজ‌সেবক লুতফুন্নেছা'র প্রথম মৃত্যুবার্ষিকী পা‌লন | Daily Chandni Bazar বগুড়ায় সমাজ‌সেবক লুতফুন্নেছা'র প্রথম মৃত্যুবার্ষিকী পা‌লন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:২৫
বগুড়ায় সমাজ‌সেবক লুতফুন্নেছা'র প্রথম মৃত্যুবার্ষিকী পা‌লন
খবর বিজ্ঞপ্তিঃ

বগুড়ায় সমাজ‌সেবক লুতফুন্নেছা'র প্রথম মৃত্যুবার্ষিকী পা‌লন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও মহিলা সংস্থার সাবেক সভাপতি এবং কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা বেগম লুতফুন্নেছা'র
প্রথম মৃত্যুবার্ষিকী পা‌লন করা  হ‌য়ে‌ছে।
মৃত‌্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে শুক্রবার ২৭ ফেব্রুয়া‌রি মরহুমার নিজ বাসভবনে শোকসন্তপ্ত পরিবার ও প্রস্তাবিত বেগম লুৎফুন্নেছা ট্রাস্ট-এর আয়োজনে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রত্যন্ত এলাকায় শিক্ষা এবং কর্মক্ষেত্রে শিশু ও নারীদের উদ্বুদ্ধকরণ সহ জীবনমান উন্নয়নে বেগম লুৎফুন্নেছার অগ্রণী ভূমিকা ও মানবিক গুণাবলী সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা করে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুস সাত্তার, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ ফজলুর রহমান, ডা. বাচ্চু, অধ্যাপক আব্দুল খালেক, সদর ইউনিয়ন সচিব আলমগীর কবির বাবু। এছাড়াও স্মরণ সভায় মরহুমার ছোট ভাই নন্দীগ্রাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অব.) আশরাফুল আলম ছিদ্দিকী মুকুল, অডিট সুপারিন্টেন্ডেন্ট (অব.) আনিসুর রহমান, অগ্রণী ব্যাংক কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান রেইন, প্রকৌশলী নাকিব মুস্তোবা, টিএমএসএস-এর শাখা ব্যবস্থাপক মোঃ মাহফুজুল  সহ নন্দীগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্মরণ সভা শেষে দোয়া করেন মওলানা আলহাজ্ব মোঃ নুরুল আমিন, অনুষ্ঠান সঞ্চালনা করেন বেগম লুৎফুন্নেছার ট্রাস্ট-এর  উদ্যোক্তা আল জাবির এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নন্দীগ্রাম পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার ও সমাজসেবক আলহাজ্ব আবু সাঈদ মিলন।