ক্ষেতলালে তিন ফসলি জমি ভরাট করার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে | Daily Chandni Bazar ক্ষেতলালে তিন ফসলি জমি ভরাট করার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ মার্চ, ২০২৬ ০০:৩০
ক্ষেতলালে তিন ফসলি জমি ভরাট করার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে
ক্ষেতলাল, জয়পুরহাট সংবাদদাতা

ক্ষেতলালে তিন ফসলি জমি ভরাট করার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আয়মাপুর রাস্তার পাশে সরকারী 

নীতিমালাকে উপেক্ষা করে তিন ফসলি কৃষি জমি ভরাট করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মানের অভিযোগ  উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে।  ওই প্রভাবশালী ব্যক্তি উপজেলার আয়মাপুর গ্রামের শামীম হোসেন তালুকদার। তার নিজ দখলীয় তিন ফসিল জমি ভরাট করছে বলে স্থানী কৃষকরা জানান।

সরেজমিনে দেখাগেছে, ক্ষেতলাল গোপীনাথপুর আঞ্চলিক রাস্তা আয়মাপুর নামক স্থানে রাস্তার উত্তর পাশে আয়মাপুর মৌজার ১২৭২ দাগে বিশাল যায়গা নিয়ে মাটি ভরাটের কাজ চলছে। 

আয়মাপুর গ্রামের সামছদ্দিনের পুত্র নুরমোহাম্মদ অভিযোগ করে বলেন, মাটি ভরাট করে ওখানে শিল্প প্রতিষ্ঠান হলে, এ এলাকার ব্যাপক ক্ষতি হবে। রাস্তার ধার দিয়ে মাঠের পানি নিষ্কাশন হয় তা বন্ধ হয়ে যাবে এবং মাঠে জলাবদ্ধতা লেগেই থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক বলেন, ওই মাঠে আমন ধান, আলু এবং বোরো ধান চাষ হয় শিল্প কারখানা হলে এ এলাকার কৃষকরা ব্যাপক ক্ষতির শীকার হবে। 

এ বিষয়ে জমির মালিক শামীম হোসেন তালুদার বলেন, ওই জমিগুলো আমাদের পৈতৃক সম্পত্তি । এখানে মাটি ভরাট চলছে 

শিল্প প্রতিষ্ঠান করা হবে।

ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রাণী বলেন, বিষয়টি ওই ভাবে আমার জানা নেই । যদি তিন ফসলি কৃষি জমি ভরাট করে তাহলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সরকার এব্যাপারে কঠিন পদক্ষেপ নিবে।