বগুড়ার কাহালু পৌরসভার জালানার গ্রিল কেটে ১ লক্ষ ১০ হাজার টাকা চুরি | Daily Chandni Bazar বগুড়ার কাহালু পৌরসভার জালানার গ্রিল কেটে ১ লক্ষ ১০ হাজার টাকা চুরি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ০১:১৩
বগুড়ার কাহালু পৌরসভার জালানার গ্রিল কেটে ১ লক্ষ ১০ হাজার টাকা চুরি
উপজেলা সংবাদদাতা, কাহালু, বগুড়াঃ

বগুড়ার কাহালু পৌরসভার জালানার গ্রিল কেটে ১ লক্ষ ১০ হাজার টাকা চুরি

বগুড়ার কাহালু পৌরসভার করশাখা ও ক্যাশ শাখার জালানার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ১ লক্ষ ১০ হাজার টাকা চুরি করেছে দুর্বত্তরা। ঘটনাটি ঘটেছে গত রোববার রাত ৮ টার পর তারাবি নামাজ চলাকালীন । 

       জানা যায়, দুর্বত্তরা ওই দিন রাতে কর আদায় শাখার দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে স্টিল আলমারির তালা ভেঙ্গে ড্রয়ার খুলে কাগজপত্র তছনছ করে ৬৫ হাজার টাকা  এবং একই কায়দায় পাশের ক্যাশ শাখার পূর্ব পাশের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে স্টিল আলমারির তালা ভেঙ্গে ড্রয়ার খুলে ৪৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
    কাহালু পৌরসভার ক্যাশিয়ার রফিকুল ইসলাম লিটন ও কর আদায়কারী ফখরুল ইসলাম জানান, কাজের চাপে তারা ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত অফিসে ছিলেন। এরপর তারা তারাবির নামাজ পড়তে পাশের মসজিদে যান এবং নামাজ শেষে রাত ১০ টার সময় অফিসে এসে চুরির ঘটনা দেখতে পান। রাতেই কাহালু থানা অফিসার  ইনচার্জ (ওসি) গোলাম মোন্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে গতকাল সোমবার কাহালু পৌরসভার ক্যাশিয়ার রফিকুল ইসলাম লিটন বাদী হয়ে কাহালু থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।