স্বামী জেলে যেতেই হাল ধরলেন স্ত্রী, ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার | Daily Chandni Bazar স্বামী জেলে যেতেই হাল ধরলেন স্ত্রী, ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ মার্চ, ২০২৬ ০০:০৪
স্বামী জেলে যেতেই হাল ধরলেন স্ত্রী, ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

স্বামী জেলে যেতেই হাল ধরলেন স্ত্রী, ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তারের দুই মাসের মাথায় এবার প্রায় ১৬ কেজি গাঁজাসহ স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সদর উপজেলার সাতশিমুলিয়া গ্রামে অভিযান চালিয়ে আমেনা বেগম (৩০) নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের কারাবন্দী সাজু মণ্ডলের স্ত্রী।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাজু মণ্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির খড়ি রাখার ঘরে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা ১৫ দশমিক ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই আমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গত ২ জানুয়ারি ভোরে সিএনজি চালিত অটোরিকশাযোগে গাঁজা পাচারের সময় শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় ১০ কেজি গাঁজাসহ সাজু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক তাহিদুল আলম বাদী হয়ে সদর থানা-এ মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।