বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম কর্তৃক রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জুলাইযোদ্ধা হানিফ রহমান সাফি (২১) ও তার মা হোসনে আরা বেগমকে রামদার কোপে জখম করার প্রতিবাদে গতকাল শুক্রবার এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। এতে বক্তব্য রাখেন হানিফ রহমান সাফি, আজমল হোসেন বাবু ও কামরুল ইসলাম। এ সময় শতশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১৬ বছর হোসেনপুর গ্রামবাসী আ.লীগের দ্বারা নির্যাতিত হয়েছে। আর এখন তারা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিন। তারা হোসেনপুর গ্রামবাসী ছাত্রদল নেতা সাফি ও তার মায়ের উপর হামলাকারী ছাত্রদলের মোস্তা ও আ.লীগ নেতা খোরশেদ আলমকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
উল্লেখ্য, শত্রুতার জের ধরে গত ৩মার্চ রাতে জুলাইযোদ্ধা হানিফ রহমান সাফিকে এবং গত ৪মার্চ সকালে সাফির মা হোসনে আরা বেগমকে রামদার এলোপাতারী কোপে জখম করে প্রতিপক্ষরা। গুরুতর আহত হোসনে আরা এখন বগুড়া শজিমেক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।