প্রকাশিত : ৬ মার্চ, ২০২৬ ২১:৫৪
গোবিন্দগঞ্জে চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
গাইবান্ধা জেলা সংবাদদাতাঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাহিদুল ইসলাম (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত জাহিদুল ইসলাম ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই গ্রামের দশ বছর বয়সী মেয়েকে চকলেটের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী জাহিদুল ইসলাম। এ সময় শিশুটি চিৎকারে করলে ভয়ে জাহিদুল তাকে ছেড়ে দিলে সে ছুটে গিয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। এ বিষয়টি জেনে এলাকার লোকজন জাহিদুলক আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছে। সেই মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে এবং শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।