নওগাঁর বদলগাছীতে মৌচাকে বাজপাখি ছোবল মারায় মৌমাছির আক্রমনে ২জন আহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হলুদবিহার গ্রামে মাঠে কাজ করছিল অনেক কৃষক। কেউ জমি থেকে আলু উত্তোলন করছে আবার কেউ পেঁয়াজ। কৃষকরা আপন মনে কাজ করা নিয়ে বাস্ত। হঠাৎ মৌমাছির ঝাঁক উড়ে এসে কৃষি শ্রমিকদের উপর আক্রমণ করে। মৌমাছির কামড়ে সবাই দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। মৌমাছি তারা করে তাদের পিছনে। এর মধ্যে নাজিমদ্দিন ও তার স্ত্রীকে এমন ভাবে কামড়াতে শুরু করে তারা দিশেহারা হয়ে পড়ে। এসময় আগুন জ্বালিয়ে ধুয়া দিয়ে মৌমাছি তাড়াতে না পেড়ে দুজনেই পানিতে নামে। সেখানেও মাছি এসে আক্রমণ করে। আবার আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তাদেরকে বাড়িতে নেওয়ার পর স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মৌমাছি আরো কয়েক জনকে আক্রান্ত করে। বর্তমানে ঐ মাঠে মৌমাছি আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয় লোকজন জানায়। আপাতত ভয়ে কেউ মাঠে নামছে না। গ্রামবাসী জানায় মাঠের অদুরে বাগানে কাঁঠাল গাছে মৌমাছির চাক রয়েছে। সেই মৌচাকে বাজপাখি ছোবল মারছে।