মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়তে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক বগুড়ায় সেমিনার ও ইফতার | Daily Chandni Bazar মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়তে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক বগুড়ায় সেমিনার ও ইফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ ০০:৩৫
মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়তে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক বগুড়ায় সেমিনার ও ইফতার
নিজস্ব প্রতিবেদক

মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়তে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক বগুড়ায় সেমিনার ও ইফতার

মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়তে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা শীর্ষক এক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বগুড়ায়। সোমবার (৯ মার্চ ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয় বগুড়ার উদ্যোগে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি সাজ্জাদ আলী সন্তোষ এবং বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি গনেশ দাস।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর মো. শাহাদাত হোসেন, পরিদর্শক মো. সামসুল আলম এবং বগুড়ার ১৯টি নিবন্ধিত বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালকবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধি ও সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে সাংবাদিকদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের আয়োজন করে বগুড়ার আসক্তি পুনর্বাসন কেন্দ্রসমূহের সমন্বয় সংগঠন। এতে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া। শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।