প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ ১৯:৩০
বগুড়ার গণ্ডগ্রামে যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম সারিয়াকান্দিপাড়া এলাকার যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) ২৩ রমজান বিকেলে গণ্ডগ্রাম বাইতুস সালাম মসজিদে এ ইফতার মাহফিলে প্রায় ৩০০ জন রোজাদার অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে গণ্ডগ্রাম সারিয়াকান্দিপাড়া বাইতুল সালাম মসজিদ কমিটির সভাপতি, বাদল উদ্দিন সেক্রেটারি সাইফুল ইসলাম টিপু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজকদের পক্ষে সাজ্জাদ হোসেন জানান, সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরই এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে"। এলাকাবাসীও এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন উজ্জ্বল, মাহি, সিহাব সহ গন্ডগ্রাম যুব সমাজের সদস্যবৃন্দ।