বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন | Daily Chandni Bazar বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ ১৩:৩৬
বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
ষ্টাফ রিপোর্টার

বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের জামিল শপিং সেন্টারে প্রতিষ্ঠানটির নিজ কার্যালয়ে অনাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কর্তন করা হয়। বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ব্যবস্থাপনা পরিচালক ছামিউল্লাহ খান রিয়াদের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চীফ ফটোগ্রাফার ফয়সাল হোসেন, সিনিয়র ফটোগ্রাফার সোহাগ মিয়া , ড্রোন পাইলট রিফাত শেখ, সিনিয়র ফটোগ্রাফার হাসান আহাম্মেদ, ড্রীম ফটোগ্রাফী টীম এর পরিচালক সুজন সরকার, ফটোগ্রাফার অজয় কুমার দাস, ফটোগ্রাফার ফাহিম, লাইফ টার্চ ডাইরি এর পরিচালক আরিফ, ফটোবাজার কালার ল্যাব এর ফটো ইউিটর শাকিল কুরাইশী প্রমুখ। উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ মার্চ বগুড়া ইভেন্ট ফটোগ্রাফি যাত্রা শুরু করে। এখন পর্যন্ত বগুড়ার বাহিরে ১২ জেলায় এই প্রতিষ্ঠানটি কাজ করেছে। মাত্র ১০ বছরে প্রতিষ্ঠানটি ২ হাজারেরও বেশি ইভেন্ট সম্পন্ন করেছে বলে জানান সংশ্লিষ্টরা। দীর্ঘ এই পথ চলা প্রসঙ্গে বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ব্যবস্থাপনা পরিচালক ছামিউল্লাহ খান রিয়াদ বলেন, ইতিবাচক ধারায় সুদীর্ঘ বছর শুভাকাঙ্ক্ষী ও ছবি প্রেমী ক্রেতাদের ভালোবাসায় তারা অবিভূত। একটি প্রতিষ্ঠানকে শূন্য থেকে শুরু করে ভালোবাসায় বড় করে তোলা এবং বর্তমানে সফলতার অবস্থানে দেখা যেকোনো উদ্যোক্তার জন্যেই গর্বের। তিনি বলেন, ১০ বছরের এই যাত্রায় প্রতিষ্ঠানটি অনেক বড় হয়েছে। বর্তমানে এখানে অভিজ্ঞ ফটোগ্রাফার এবং দক্ষ সিনেমাটোগ্রাফারদের  (ভিডিওগ্রাফার) একটি শক্তিশালী টিম কাজ করছে। এখান থেকে কাজ শিখে বা কাজ করে অনেক ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার এখন ইন্ডাস্ট্রির বিভিন্ন পর্যায়ে সফলতার সাথে কাজ করছেন যা তাদের কাছে একটি প্রাপ্তির বিষয়। রিয়াদ জানান, শুধু বগুড়ায় নয় উত্তরবঙ্গসহ সারা দেশেই তাদের সৃজনশীল কাজের জন্য তারা পরিচিতি পেয়েছে এই ভরসা ও আস্থার জায়গা তারা সারা জীবন ধরে রাখতে চান।