বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ | Daily Chandni Bazar বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬ ২৩:১২
বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
 
বুধবার বগুড়ায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
 
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা বিএনপির সদস্য আখতারুজ্জামান নান্টু, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুবুর রহমান মুন্না, মশিউর রহমান, অলিউর রহমান অলি, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বচ্ছ, ইমরান হোসেন, রাকিবুল হাসান হৃদয়, মেরাজ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম স্বপ্ন, ক্রীড়া সম্পাদক সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক নুরে তালহা, সদস্য সামিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
এছাড়াও শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সহ-সভাপতি পুজ্য নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণব, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, যুগ্ম আহ্বায়ক রিয়াজ আহমেদ ও নাফিউল সীন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের হাবিবুর রহমান হীরা, যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলাম ও রবিউল ইসলাম নাঈম, মুজিবুর রহমান মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি জিম ও সাধারণ সম্পাদক তিতলী তাবাসসুমসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এছাড়া বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হোসাইন, সদস্য সচিব কাউসার হাবিব সাকিব, যুগ্ম আহ্বায়ক সৈয়দ কাবিউল ইসলাম ওহী, মিল্লাদ হোসেন এবং ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম মেরাজুল ইসলাম (মিলন) উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।