অসহায় পঙ্গু জালালের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি | Daily Chandni Bazar অসহায় পঙ্গু জালালের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬ ২১:২০
অসহায় পঙ্গু জালালের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
সঞ্জু রায়:

অসহায় পঙ্গু জালালের পাশে দাঁড়ালেন
প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাগকোলা গ্রামের সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করা অসহায় তরুণ জালালের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। গণমাধ্যমে জালালের করুণ অবস্থার খবর দেখে প্রতিমন্ত্রী বৃহস্পতিবার নগদ অর্থ সহায়তা পাঠান। তার পক্ষে অনুদান তুলে দেন মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মো. মামুন তালুকদার ও প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি (রাজনৈতিক) মো. আতিকুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক, ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, যুবদল নেতা আব্দুর রফিক রাজন, নাহিদ হাসান ও মোহন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি আতিকুর রহমান জানান, জালালের চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতায় প্রতিমন্ত্রী মহোদয় ভবিষ্যতেও পাশে থাকবেন। এদিকে এ সহায়তায় স্বস্তি ফিরেছে জালালের পরিবারে। স্থানীয়রা একে মানবিক ও অনুকরণীয় উদ্যোগ হিসেবে দেখছেন।