সাঘাটায় মানবিক উদ্যোগ- ঈদকে সামনে রেখে খাদ্য ও নগদ সহায়তা প্রদান | Daily Chandni Bazar সাঘাটায় মানবিক উদ্যোগ- ঈদকে সামনে রেখে খাদ্য ও নগদ সহায়তা প্রদান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬ ০১:১২
সাঘাটায় মানবিক উদ্যোগ- ঈদকে সামনে রেখে খাদ্য ও নগদ সহায়তা প্রদান
নুর হোসেন রেইন, গাইবান্ধা

সাঘাটায় মানবিক উদ্যোগ- ঈদকে সামনে রেখে খাদ্য ও নগদ সহায়তা প্রদান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাদিয়াখালী দুঃস্থ মাতা মহিলা সমিতি।

বুধবার (১৯ মার্চ) সংস্থাটির উদ্যোগে কার্যালয় এবং বাড়ি বাড়ি গিয়ে উপজেলার প্রায় ২০০টি পরিবারের মধ্যে সেমাই ও চিনি বিতরণ করা হয়। পাশাপাশি অসচ্ছল ও দুঃস্থ ৫৮ জন ব্যক্তিকে জন প্রতি ২ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে, যা তাদের ঈদ উদযাপনে সহায়ক ভূমিকা রাখবে বলে জানা গেছে।

এছাড়া সংস্থার কার্যক্রমে অবদান রাখা ২১ জন কর্মীকে ঈদ বোনাস প্রদান করা হয়, যা কর্মীদের মাঝে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দেয়।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ আলমগীর ইসলাম বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

এ মানবিক উদ্যোগটি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন।