ক্ষেতলালে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী | Daily Chandni Bazar ক্ষেতলালে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬ ০১:১৬
ক্ষেতলালে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
​ক্ষেতলাল, জয়পুরহাট সংবাদদাতা:

ক্ষেতলালে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ৩৩০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারি।

​বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, থ্রি-পিস, হাজি রুমাল এবং নগদ অর্থ।

 প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারি বলেন,  প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার সব সময় অসহায় মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই সরকারের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

​ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ এবং জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন।​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুর রহমান। 

এছাড়া উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ভিপি ওবায়েদুর রহমান সুইট, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফউল হাদী মিঠু। বিএনপি নেত নুরুজ্জামান মৃধা,  হাজী সোহেল রানা, মতিয়ার রহমান বাঁধন, আজাদুল ইসলাম, জাকির হোসেন চৌধুরী, সেলিমুজ্জামান সেলিম ও উপজেলা বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

​ জানা গেছে, এদিন ২০০টি শাড়ি, ৩০টি থ্রি-পিস, ৩০টি হাজি রুমাল এবং নগদ অর্থসহ মোট ৩৩০ জন উপকারভোগীর হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও সুধীজনদের সাথে ইফতারে অংশ নিবেন প্রতিমন্ত্রী।