রংপুরে আলুক্ষেতের ব্যাপক ক্ষতি, দিশাহারা আলুচাষিরা | Daily Chandni Bazar রংপুরে আলুক্ষেতের ব্যাপক ক্ষতি, দিশাহারা আলুচাষিরা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬ ০১:২৭
রংপুরে আলুক্ষেতের ব্যাপক ক্ষতি, দিশাহারা আলুচাষিরা
জালাল উদ্দিন,রংপুরঃ

রংপুরে আলুক্ষেতের ব্যাপক ক্ষতি, দিশাহারা আলুচাষিরা

রংপুরে আলুক্ষেতের ব্যাপক ক্ষতি, দিশাহারা আলুচাষিরা।  রংপুরে হঠাৎ ঝড়ো হাওয়া ও ভার বৃষ্টিপাতে আলুক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে ক্ষেত তলিয়ে যাওয়ায় নতুন করে তৈরি হয়েছে আলুতে পচন ধরার তীব্র শঙ্কা। আলুর দরপতনের হাহাকারের মাঝেই প্রাকৃতিক দুর্যোগে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা। বেতড়াগারী ইউনিয়নের আলুচাষিরা বলেন, ‘১২ বিঘা জমিতে আলুর আবাদ করেছি, ফলনও ভালো হইছে। কিন্তু এমনিতেই দাম কম। তার ওপর হঠাৎ করে ঝড়-বৃষ্টিতে আলুর অনেক ক্ষতি হয়ে গেলো।’ খোঁজ নিয়ে জানা যায়, বাজারে আলুর দাম নেই বললেই চলে। কেজি মাত্র ৮ থেকে ১০ টাকা। এখন বৃষ্টির কারণে কেজিপ্রতি আরও দাম কমে যাবে। মন্দা দামের মাঝে বৃষ্টি আঘাত, দিশাহারা আলুচাষিরা । আলুচাষিরা জানান, ‘সারের সংকট ও দাম বৃদ্ধি পেয়েছে। ধারদেনা করে আলু চাষ করে এখন বিপাকে আছি। বাজারে দাম নেই। কোল্ড স্টোরে রাখতে হলে বাড়িত টাকা গুণতে হচ্ছে। না হয় কালোবাজারি ও সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে অল্প দামে আলু বিক্রি করতে হবে। এ তিনি বলেন, শুধু তার নয়, গ্রামাঞ্চলের বেশির ভাগ আলুচাষি এই অকাল বৃষ্টিতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। একদিকে বাজারে আলুর দাম নেই অন্যদিকে এমন ঝড়-বৃষ্টিতে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেন , কাউনিয়া উপজেলার কয়েকজন কৃষক জানান, গত বছর আলুচাষ করে তাদের অনেকেই লোকসানের মুখে পড়েছেন। এবার ফলন ভালো হলেও বৃষ্টিতে হতাশ তারা। এ পরিস্থিতিতে গতবছরের মতো এবারো আলুতে লোকসানের আশঙ্কা করছেন তিনি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রংপুর বিভাগের আট জেলায় এবার প্রায় ২ লাখ ২৫ হাজার ৯৮৫ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। মোট উৎপাদন হয়েছে প্রায় ৫৬ লাখ ৬৮ হাজার ৯৯২ টন। এর মধ্যে রংপুর জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ৫০ হেক্টর। গত বছর ছিল ৬৬ হাজার ২৮০ হেক্টর। যা গত বছরের তুলনায় উৎপাদন কমেছে ১৩ হাজার হেক্টর। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম বলেন, বিভাগে রেকর্ড পরিমাণ জমিতে আলুর আবাদ করা হয়েছে। হঠাৎ বৃষ্টিতে আলুর ব্যাপক ক্ষতি হয়েছে এবং পচে নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ক্ষেত থেকে পানি সরিয়ে যেকোনোভাবে আলু রক্ষার জন্য চাষিদের আমরা পরামর্শ দেওয়া হয়েছে।,সরকারের উচিত হবে আলুর লাভজনক দাম নিশ্চিত করাসহ দুর্নীতি ও কালোবাজারি বন্ধ করে ভর্তুকি মূল্যে প্রান্তিক পর্যায়ে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তা করা।