গঙ্গাচড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম গ্রেপ্তার | Daily Chandni Bazar গঙ্গাচড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ ০০:২৮
গঙ্গাচড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

গঙ্গাচড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  আজিজুল ইসলাম গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ। গত ২৬ মার্চ 
বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নে নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে।  থানা  সূত্রে জানা যায় জুলাই ২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গঙ্গাচড়ায় সহিংসতা, অগ্নিসংযোগ এবং বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজিজুল ইসলাম ওই মামলার  ২২ নম্বর  আসামি। মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাত্র আন্দোলন চলাকালীন গঙ্গাচড়া উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে থানায় একটি মামলা করা হয়,যাহার গঙ্গাচড়া থানার মামলা নং ২১, তারিখ- ১৮/১১/২০২৪। উক্ত মামলায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ২৬০ জনকে আসামি করা হয়েছিল।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ঘটনার পর থেকেই আজিজুল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছবুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।