ধামইরহাট সীমান্তে দুইটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার | Daily Chandni Bazar ধামইরহাট সীমান্তে দুইটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ ০১:১২
ধামইরহাট সীমান্তে দুইটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
ধামইরহাট, নওগাঁ সংবাদদাতাঃ

ধামইরহাট সীমান্তে দুইটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে দুইটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

গত বুধবার দিবাগত রাতে উপজেলার আগ্রাদ্বিগুন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৫৮ এমপির প্রায় ৪০০ গজ ভেতরে রামচন্দ্রপুর এলাকা থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক মো. আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় মূর্তি ক্রয়-বিক্রয়ের তথ্য পেয়ে বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. হাচানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মূর্তির মধ্যে একটি বিষ্ণু মূর্তির ওজন প্রায় ৩৭ দশমিক ৯৭০ কেজি এবং অপরটি পার্বত্য মূর্তির ওজন প্রায় ১৪ দশমিক ৯২০ কেজি।

পরবর্তীতে মূর্তি দুটি পাহাড়পুর জাদুঘর-এ হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ প্রত্নসম্পদ পাচার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।