বগুড়ায় ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ | Daily Chandni Bazar বগুড়ায় ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬ ০১:২৬
বগুড়ায় ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ
আদর্শিক প্রজন্ম গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
খবর বিজ্ঞপ্তিঃ

বগুড়ায় ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ

বগুড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর উদ্যোগে ‘জনশক্তি সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) শহরের শহীদ টিটু মিলনায়তন-এ আয়োজিত এ সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সকাল ৯টা ৩০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে নৈতিকতা ও শিক্ষার সমন্বয়ে আদর্শিক প্রজন্ম গঠন জরুরি। সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার। সঞ্চালনায় ছিলেন সাইয়্যেদ কুতুব সাব্বির ও শাহরিয়ার হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্লানিং ও ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াতে হবে।

সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে আগত বিপুলসংখ্যক জনশক্তি অংশ নেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচি সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।