বগুড়ায় তেল মজুত রেখে না দেয়ায় পেট্রোল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar বগুড়ায় তেল মজুত রেখে না দেয়ায় পেট্রোল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬ ০১:৪২
বগুড়ায় তেল মজুত রেখে না দেয়ায় পেট্রোল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা
আদমদীঘি, বগুড়া সংবাদদাতা

বগুড়ায় তেল মজুত রেখে না দেয়ায় পেট্রোল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘিতে ফিলিং স্টেশনে তেল মজুদ থাকা সত্বেও বিক্রি না করার অভিযোগে হামীম ফিলিং স্টেশন (পেট্রল পাম্প) এর ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা। গত শনিবার (২৮ মার্চ) বিকেলে আদমদীঘির অদুরে পশ্চিম ঢাকারোড এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। 
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গত শনিবার বিকেলে আদমদীঘি উপজেলায় ফিলিং স্টেশনে পেট্রল মজুদ থাকা সত্বেও পেট্রল সরবরাহ না করে বন্ধ রাখা হয়েছে। ফলে তেল নিতে আসা যানবাহন মালিকরা চরম দুর্ভোগে পড়েন। এ নিয়ে হৈচৈ ও প্রশাসনকে অবহিত করেন। বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালান। অভিযানে পশ্চিম ঢাকারোড এলাকায় অবস্থিত হামীম ফিলিং স্টেশনের তেল মজুদ বহি পরিদর্শন করে দেখেন ওই পাম্পে জ্বালানি তেল মজুত রয়েছে। তথাপিও গ্রাহকের নিকট পেট্রল সরবরাহ করা হয়নি। এসময় ভ্রাম্যমান আদালত হামীম ফিলিং স্টেশন-এর ভোক্তা সংরক্ষন আইন ২০০৯ মোতাবেক মালিকের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।