বগুড়ায় শ্রমিক দলের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ায় শ্রমিক দলের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ ০০:১৩
বগুড়ায় শ্রমিক দলের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় শ্রমিক দলের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, চারমাথা বন্দর কমিটির ব্যবস্থাপনায় বগুড়া শহরের চারমাথা বাস টার্মিনাল চত্বরে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা লুৎফর রহমান পচা।

এছাড়া বক্তব্য রাখেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছামছুজ্জামান ছামছু। অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বগুড়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিঠুল।

জনসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।