গোবিন্দগঞ্জে অবৈধ মাটি কাটায় জরিমানা | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে অবৈধ মাটি কাটায় জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ ০০:২০
গোবিন্দগঞ্জে অবৈধ মাটি কাটায় জরিমানা
গাইবান্ধা জেলা সংবাদদাতাঃ

গোবিন্দগঞ্জে অবৈধ মাটি কাটায় জরিমানা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামরদহ ইউনিয়নে  ঘোড়ামারা দক্ষিন পাড়া অবৈধভাবে মাটি খনন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
রবিবার (৫ এপ্রিল ২০২৬) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান,স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেকু (এক্সকাভেটর) মালিক আবু হোসেনকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় তিনি আরও জানান,পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।