বগুড়ায় ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ায় ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ ০০:৪৮
বগুড়ায় ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তিঃ

বগুড়ায় ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

 বগুড়ায় হিন্দোল একাডেমির আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় বগুড়া থিয়েটার কার্যালয়ের সেলিম আল দীন মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার, ভোর হলো এবং দল অন্যরকম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান সাজু, বগুড়া জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শাহাজাদী লায়লা, বগুড়া থিয়েটারের সদস্য সচিব দ্বীন মোহাম্মদ দিনু, সিনিয়র নাট্যজন এটিএম নজরুল ইসলাম, রবিউল করিম, তৌহিদ ও প্রিয়াস চন্দ্রসহ স্থানীয় নাট্যকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন হিন্দোল একাডেমির পরিচালক সোবহানী বাপ্পি। সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি জুলফিকার আলী সুইট এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অলক পাল।

পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে হিন্দোল একাডেমির শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন। এতে অংশ নেয় স্বনাম, আরাবী, সুহা, সূর্য, আদ্রিতা, সোয়াদ, শ্রেয়সী, রূপক, অনুশ্রী, পরম, সিদরাতুল, সুরা, দুয়া, শ্রীজয়া, অনন্যা, তৃষা, অঙ্কন, অর্পিতা, শ্রদ্ধা, সৃজন, তিষা, জিত, রঙ্গন ও বলরাম।

এছাড়া ‘ভোর হলো’ সংগঠনের শিক্ষার্থী অনুশ্রী ও দিব্য কবিতা আবৃত্তি পরিবেশন করেন। পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন তুনাজ্জিনা দুয়া।

অনুষ্ঠানে বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন যন্ত্রশিল্পী বাইজিদ নিবিড়, গালিব আমিরুল রকি ও স্মরণসহ অন্যান্য শিল্পীরা।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান অংশগ্রহণকারীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।