রংপুরে যুবক হত্যার ঘটনায় উত্তেজনা, ভাঙচুর হওয়া এলাকা পরিদর্শন করল পুলিশ কমিশনার | Daily Chandni Bazar রংপুরে যুবক হত্যার ঘটনায় উত্তেজনা, ভাঙচুর হওয়া এলাকা পরিদর্শন করল পুলিশ কমিশনার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ ২৩:২৭
রংপুরে যুবক হত্যার ঘটনায় উত্তেজনা, ভাঙচুর হওয়া এলাকা পরিদর্শন করল পুলিশ কমিশনার
রংপুর সংবাদদাতাঃ

রংপুরে যুবক হত্যার ঘটনায় উত্তেজনা, ভাঙচুর হওয়া এলাকা পরিদর্শন করল পুলিশ কমিশনার

রংপুরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পরপরই ভাঙচুর ও সংঘর্ষের অভিযোগ ওঠে, যা নিয়ে নতুন করে পরিস্থিতি জটিল আকার ধারণ করে।

নিহত রাকিবের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে একটি সম্প্রদায়ের দোকানপাটে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। তাদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম সম্প্রদায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে এবং এই ঘটনায় কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের সম্পৃক্ততা নেই।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ‘মমিন’ নামে এক ব্যক্তি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।

এদিকে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী। তিনি ভাঙচুর হওয়া দোকানপাট ও হত্যাকাণ্ডের স্থান ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে রংপুর মহানগর পুলিশের ডিসি (ক্রাইম) জানান, পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।