দিনাজপুরের বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলায় ভ’গর্ভস্থ তাপ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের নতুন কৌশল দেখিয়ে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ১১ এপ্রিল (শনিবার) বিরামপুর উপজেলা চত্বরে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা এই কৌশল প্রদর্শন করে ৩য় স্থান অর্জন করেছে।
ক্ষুদে বিজ্ঞানীরা জানায়, ভুগর্ভস্থ্য তাপের (জিও থার্মাল) সঞ্চিত শক্তি ব্যবহার করে নবায়ন যোগ্য ও টেকসই বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক জুমের আলী জয় বলেন, শিক্ষার্থীদের দাবি সঠিক।
উপজেলার বৃহৎ ও ঐতিহ্যবাহী বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন জানান, বিদ্যালয়ে সিলেবাস ভিত্তিক লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয়ে চর্চার ব্যবস্থা করা হয়ে থাকে।
মোঃ জাহিনুর ইসলাম
বিরামপুর, দিনাজপুর।
০১৭১২৪৯৯৭৬৬
তারিখ: ১১.০৪.২০২৬ইং