প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ ০২:২৩
সিংড়ায় পহেলা বৈশাখ উদযাপন
সিংড়া, নাটোর সংবাদদাতাঃ
নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ৯ টায় বন্যাঢ র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বরে এসে শেষ হয়।
পরে আমতলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর -৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল সহ আরো অনেকে। এর আগে দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন করা হয়। মেলায় ১৬ টি স্টল স্থান পায়।