আক্কেলপুরে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে বায়োপেস্টিসাইড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | Daily Chandni Bazar আক্কেলপুরে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে বায়োপেস্টিসাইড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬ ১৮:৪৭
আক্কেলপুরে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে বায়োপেস্টিসাইড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ক্ষেতলাল, জয়পুরহাট সংবাদদাতা

আক্কেলপুরে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে বায়োপেস্টিসাইড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহনপুর গ্রামে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত "টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ৩ ঘটিকায় মোহনপুর বাজারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

​কর্মশালায় বক্তারা কৃষিতে রাসায়নিকের যথেচ্ছ ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব জৈব বালাইনাশক বা বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে বায়োপেস্টিসাইডের কোনো বিকল্প নেই। এটি যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি মানবস্বাস্থ্যের ঝুঁকি হ্রাসেও কার্যকর ভূমিকা পালন করে।

​মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জুনায়েদ সাকিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. ফেরদৌস আলম।

​ব্র্যাক সিডের টেরিটোরি সেলস অফিসার শোভন বারই ও আসাদুজ্জামান খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সমন্বয় করেন ব্র্যাকের স্থানীয় ডিলার মো. শাহজামান তালুকদার। এসময় এলাকার বিভিন্ন বীজ ও বালাইনাশক ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​কর্মশালায় এলাকার প্রায় ৫০ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পর্বে কৃষকদের বায়োপেস্টিসাইডের ব্যবহারিক দিক, সঠিক প্রয়োগ পদ্ধতি এবং ফসলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

​বক্তারা আরও জানান, এ ধরনের উদ্যোগ কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করবে এবং বিষমুক্ত খাদ্য উৎপাদনে সহায়ক হবে। ভবিষ্যতেও টেকসই কৃষি নিশ্চিত করতে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।